• জাতীয়

৩২ নম্বরে চলছে ‘কিলার হাসিনা’ গানের ভিডিও প্রদর্শন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে নেই কোনো আয়োজন। বরং ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গানের আয়োজন করা হয়েছে। 

‎এসময় সাউন্ড বক্সের মাধ্যমে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’,সহ বিভিন্ন গান বাজানো ও ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হচ্ছে। 

‎শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের জন্য বিরতির পর দুপুর ২টা ৩৫ মিনিটে গান চালু করা হয়।

‎প্রথম গানটি ছিল ভারতীয় চলচ্চিত্রের ‘কিলার হাসিনা’ শিরোনামের একটি গান। ২০২২ সালে অর্জুন কুমার ও তুলশী কুমারের লেখা গানটি টি-সিরিজ থেকে প্রকাশিত হয়।

‎এরপর ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা আর কে বলবে আর। পালিয়ে গেছে কাউয়া কাদের এই খবর কেউ যানে না। গানটি বাজানো ও ভিডিও প্রদর্শন করা হয়। পরে একে একে বিভিন্ন গান বাজানো হচ্ছে।

‎এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে জনরোষের গণধোলাইয়ের শিকার হয়েছেন আজিজুর নামের এক রিকশাচালক।

‎ওই ফুলের তোড়ার ওপর লেখা ছিল, ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোন দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।

‎এ ছাড়াও এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে দুই-এক জনকে চড়-থাপ্পড়, মারধরও করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কাউকে আটকের ঘটনা ঘটেনি।

‎সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের দুই পাশ পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। শুধু গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। দুই পাশেই ছাত্রদলসহ বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন।

‎এ ছাড়া শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্যকে পাহারা দিতেও দেখা গেছে।

‎গুলশান ছাত্রদলের কর্মী তানজীব বলেন, ধানমন্ডিতে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এবং আওয়ামী লীগের লোকজন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশের পাশাপাশি আমরা এখানে আছি। দুই একজন আওয়ামী লীগের লোক এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর : উপ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

‎জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতিতে নতুন পথচ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ...

image

‎রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রশাস...

image

‎রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উ...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধা...

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহিদ রা...

  • company_logo