• রাজনীতি

কারাগারে খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার করতে হবে: মির্জা আব্বাস

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচারের দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
‎
‎বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন মির্জা আব্বাস। মিলাদ মাহফিলে আয়োজন করে শ্রমিক দল।
‎
‎এসময় তিনি খালেদা জিয়ার আপসহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়ার দেশে আসছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন।
‎
‎এদিকে একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এখনও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই সঙ্গে ভোট গণনা আগ পর্যন্ত জনগণের মনে সংশয় থাকবে। 
‎
‎অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান আহবান দলে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ ভীত, সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo