• শিক্ষা

মাদরাসা শিক্ষকদের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

  • শিক্ষা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান-প্রধান এবং শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরে আসতে হলে ছুটি বা অনুমতিপত্র আনতে হবে। এ নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদপ্তরে গমন করছেন। যার ফলে একদিকে যেমন প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঠদান হতে বঞ্চিত হচ্ছে।

‎মাদরাসার বিভিন্ন কাজে যেমন— এমপিওভুক্তিকরণ, এমপিওভুক্ত মাদরাসায় বিশেষ বরাদ্দ প্রদান, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়ন, এমপিও শীটে নাম, পদবি ও বিষয়, জন্ম-তারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অন্যান্য কাজ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে বা সরাসরি ডাকে প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

‎কোনোভাবেই অন্য কোনও ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না। প্রতিষ্ঠান প্রধান বা শিক্ষক-কর্মচারীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আসার সময় অবশ্যিকভাকে ছুটি বা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে। শাখা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করবেন।

‎এ নির্দেশনা অনুসরণ না করলে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত) এর ১৮.১ (খ) এবং (গ) অনুচ্ছেদ অনুসারে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষক-কর্মচারীগণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo