• লিড নিউজ
  • জাতীয়

‎রাষ্ট্র সংস্কারের জন্য নেওয়া হয়েছে ২৪৬ সুপারিশ: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর দেওয়া আরও ২৪৬টি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে।
‎
‎বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রিপরিষদের বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।
‎
‎তিনি বলেন, ৩৬৭টি সুপারিশের মধ্যে মোট ৩৭টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ১৪টি সুপারিশ আংশিক বাস্তবায়ন করা হয়েছে। আজকের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০টি সংস্কার কমিশনের আরও ২৪৬টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ উত্থাপন করে। এর আগে ৩৭টি বাস্তবায়ন করা হয়েছে। নতুন করে হাতে নেওয়ার সুপারিশগুলোর মধ্যে ৮২টি শ্রম বিষয়ক।এছাড়া রয়েছে নারী কমিশনের ৭১টি, স্থানীয় সরকার বিষয়ক ৩৭টি, স্বাস্থ্য বিষয়ক কমিশনের ৩৩টি এবং গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশনের ২৩টি। ৩১৬টি সুপারিশ বাস্তবায়নের জন্য পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম।
‎
‎রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। সংবিধান সংস্কার কমিশন ছাড়া অন্য কমিশনগুলো হল জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং গণমাধ্যম সংস্কার কমিশন।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo