ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, এক এজেন্সি মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন।
বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী এজেন্সির সঙ্গে কোনো আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেওয়া হবে না। ২০২৬ সাল থেকে কঠোরভাবে মনিটরিং করবে সরকার।
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...
নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...
নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...
নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

মন্তব্য (০)