• শিক্ষা

রাবিতে ‘স্বৈরাচারের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে কিছু শিক্ষকের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

‎সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু করে সংগঠনটি। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত।

‎ছাত্রদল নেতারা বলছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগ-পুলিশের হামলায়’ সমর্থন দিয়েছিলেন, তাদের বিচারের আওতায় আনতেই তাদের এ কর্মসূচি।

‎কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব আওয়ামী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশের সন্ত্রাসী হামলায় সমর্থন দিয়েছেন, তাদের বিচারের দাবিতে আমাদের আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি।

‎আগামী ১৫ আগস্ট পর্যন্ত স্বাক্ষর সংগ্রহের এ কর্মসূচি চলবে জানিয়ে তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে তাদের মতামতের ভিত্তিতে আগামীতে আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে।

‎বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, কিছু দুর্নীতিবাজ শিক্ষক ফ্যাসিস্টের দোসর হিসেবে সাহায্য করেছিল। তাদের বিচারের জন্য আমরা স্মারকলিপি ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছি। অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ফ্যাসিস্ট শিক্ষকদের অর্থায়নে বা স্বজনপ্রীতির কারণে জুলাই-আগস্টের চেতনা বিক্রি করে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের শুধু প্রতারণা উপহার দিচ্ছে।

‎তিনি আরও বলেন, আজকের এ কর্মসূচি থেকে পাওয়া শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

‎এর আগে, গত ৭ আগস্ট ছাত্রদল ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষকের ছবিসহ তালিকা প্রকাশ করে এবং তাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করে। সেদিনের কর্মসূচি থেকে আজকের গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo