• লিড নিউজ
  • জাতীয়

বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ লাখ যুবককে দেওয়া হবে প্রশিক্ষণ: সচিব মাহবুব

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিতে একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

‎সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।

‎মো. মাহবুব-উল-আলম বলেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ লাখ যুবককে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া যারা জুলাই যোদ্ধা আছেন, তাদের জন্য আলাদা একটা প্রকল্প নিয়েছি। সেখানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

‎তিনি বলেন, আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আছি। আমরা চাচ্ছি প্রচলিত যেসব প্রশিক্ষণ আছে সেগুলোর সঙ্গে প্রযুক্তিগত যে প্রশিক্ষণগুলো আছে তা আমরা যুবকদের দেবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই-এর ওপর একটি প্রকল্প আছে। এছাড়া ফ্রিল্যান্সিং নিয়ে প্রকল্প চলমান। এটি অত্যন্ত চমৎকার একটি প্রকল্প। এর মাধ্যমে ফ্রিল্যান্সার সৃষ্টি হয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।

‎তিনি আরও বলেন, এবার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি/বহু প্রার্থী অংশীদারত্বে অগ্রগতি’। এটা আন্তর্জাতিকভাবেই নির্ধারণ করা। এর মাধ্যমে এবার প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা আমাদের যুব শক্তিকে তারুণ্যের শক্তিতে রূপান্তর করবো, তারা যেন আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অংশগ্রহণ করতে পারে।

‎এ সময়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) গাজী মো. সাইফুজ্জামানসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর : উপ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

‎জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতিতে নতুন পথচ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ...

image

‎রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রশাস...

image

‎রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান উ...

image

‎রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধা...

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহিদ রা...

  • company_logo