• জাতীয়

‎তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‎
‎সোমবার (১০ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা হোন তিনি। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
‎
‎মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
‎
‎এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।
‎
‎রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই সফরের কথা জানানো হয়।
‎
‎প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন।
‎
‎বৈঠকে সমঝোতা স্মারকে গুরুত্ব পাবে-প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও মেমোসের (মালয়েশিয়ান কোম্পানি) মধ্যে সমঝোতা সই, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) মধ্যে সমঝোতা সই এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমআইসিসিআই) মধ্যে সমঝোতা সই।
‎
‎এছাড়াও যে তিনটি বিষয়ে নোট বিনিময় হবে, সেগুলো-১. হালাল খাদ্য ব্যবস্থাপনা, ফরেন সার্ভিস একাডেমি ও ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ফরেন রিলেশনসের (আইডিএফআর) মধ্যে সহযোগিতা এবং দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা খাতে সহযোগিতা।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo