ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারের হালনাগাদ তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ আগস্ট) সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে ৪৪ লাখ নতুন ভোটারের তথ্য যুক্ত করা হয়েছে, যা এবারকার হালনাগাদের অংশ।
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত খসড়ায় কোনো তথ্যের ভুল, ত্রুটি-বিচ্যুতি থাকলে সংশোধনের জন্য আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। পাশাপাশি যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম কর্তন, এবং ভোটার স্থানান্তরের আবেদনও এই সময়ের মধ্যে করা যাবে।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আপত্তি বা সংশোধনের চূড়ান্ত সময়সীমা ২৯ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...
নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...
নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...
নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

মন্তব্য (০)