• লিড নিউজ
  • জাতীয়

জুলাই শহীদদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না: অ্যাটর্নি জেনারেল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ যোদ্ধারা আমাদের অহংকার। বাংলাদেশ যতদিন থাকবে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাদের স্মৃতি কেউ মুছে ফেলতে পারবে না।

‎শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় বীরদের নিয়ে অনুষ্ঠিত ‘লাল জুলাইয়ের কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা আর সেই দিনে ফিরে যেতে চাই না, যে সময়ে পুলিশ বাদি হয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। মানুষদেরকে ঘর থেকে ধরে নিয়ে গুম করেছিল, হত্যা করেছিল। জুলাই অভ্যুত্থান আমাদেরকে সেই অমোঘ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে। তাই জুলাই অভ্যুত্থানের জাতীয় বীরদেরকে আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে আজীবন। আমাদেরকে বীরদের স্মরণে পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

‎তিনি বলেন, আগামীর বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। বিনা অপরাধে কাউকে জেলে যেতে হবে না। কেউ যাতে বাংলাদেশে আর ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীররা আমাদেরকে সেটাই শিক্ষা দিয়ে গেছেন।

‎‘চব্বিশ-একাত্তর-বায়ান্ন, হারতে দেব না কখনও’ স্লোগানে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ২০২৪ সালের ধারাবাহিকতায় এবছরও সাধারণ সংস্কৃতিকর্মী ও শিল্পীসমাজ আয়োজন করে ‘লাল জুলাইয়ের কবিতা-২০২৫’।

মন্তব্য (০)





image

‎ঢাকার তাপমাত্রা বাড়ছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যো...

নিউজ ডেস্কঃ অপরিকল্পিত নগরায়ন, জলাশয়ের স্বল্পতা এবং যান...

image

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের ২৩ তম রাষ্ট্র...

image

প্রধানমন্ত্রীর ভারত সফর ‘পারস্পরিক আস্থা’ অর্জনের পর : উপ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

image

‎জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতিতে নতুন পথচ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ...

image

‎রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রশাস...

  • company_logo