ফাইল ছবি
নিউজ ডেস্কঃ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানে শহীদদের কথা মনে রাখতে হবে। কারণ, তাদের কারণেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আদিলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সহায়তা পেয়েছে। পাশাপাশি তারা সরকারি ভাতাও পাচ্ছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে দ্রুতই চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...
নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...
নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...
নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

মন্তব্য (০)