• রাজনীতি

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: মাসুমার ছেলের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

‎মাসুমা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উত্তরার দিয়াবাড়িতে শুক্রভাঙ্গা এলাকায় মাসুমা বেগমের বাসায় যান সংগঠনের একটি প্রতিনিধি দল।

‎এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শোকসন্তপ্ত এ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

‎এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাসুমার ছেলে মোহাম্মদ আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন— এ বার্তা পৌঁছে দেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মোহাম্মদ আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে।

‎‘আমরা বিএনপি পরিবারের’ মানবিক এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব।

‎এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ওয়াকিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo