• লিড নিউজ
  • জাতীয়

চিঠির অপেক্ষায় ইসি, ভোটের দু'মাস আগে তফসিল: সিইসি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথম দিকে, রমজানের আগে ইলেকশন করার জন্য প্রধান উপদেষ্টা একটি চিঠি দিবেন। আমরা প্রত্যাশা করছি, দ্রুত সময়ের মধ্যে চিঠি পেয়ে যাব। চিঠি পেলে কমিশন আলোচনা করে ভোটের তারিখ থেকে মাস দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে।

‎প্রধান নির্বাচন কমিশনার বুধবার (৬ আগস্ট) নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন।

‎সিইসি আশা করেন, আমরা বিশ্বাস করি, দ্রুত চিঠি পেয়ে যাব। আর দ্রুত না পেলেও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। কয়েকদিন থেকে ভোটের তারিখ নিয়ে আলাপ ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকার স্বর্থেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছি। আমরা অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছি। একটি সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে, আমরা নিচ্ছি।

‎সিইসি আরও বলেন, আমাদের কর্মকর্তারা রাতদিন খাটছেন। ভোটার তালিকা নিয়ে কাজ করেছেন।জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব।

‎প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

‎আস্থা অর্জনকেই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরো উন্নতি হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। ভোটারদের আস্থা অর্জনই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এ ছাড়া এআই এর অপব্যবহার রোধ করাও বড় চ্যালেঞ্জ। আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই। যেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo