• শিক্ষা

বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে মাইলস্টোনে পাঠদান শুরু

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত ২১ জুলাই ঘটে যাওয়া দুর্ঘটনার পর ১২ দিনের ছুটি এবং দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

‎তিনি জানান, প্রথম দুই দিন ক্যাম্পাসে মূলত অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি এবং কাউন্সেলিং। তবে আজ থেকে ধাপে ধাপে পুরোদমে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। আগামী তিন মাস চলবে মনোসামাজিক কাউন্সেলিং। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এখন সবার প্রধান লক্ষ্য।

‎মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া। কাউকে জোর করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ধাপে ধাপে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হচ্ছে। দুর্ঘটনার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিল, তাদের মধ্যে ছাত্রীদের মানসিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে। তাই তাদের জন্য বিশেষ মনোযোগ দিয়ে সেশন পরিচালনা করা হচ্ছে।

‎তিনি আরও বলেন, আমরা জানি, একটি সেশন যথেষ্ট নয়। অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে ধারাবাহিক সেশন প্রয়োজন। আমরা ফর্ম মাস্টারদের মাধ্যমে শিক্ষার্থীদের ফিডব্যাক নিয়ে কাজ করছি। সর্বোপরি, আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো ধাপে ধাপে পরবর্তী সময়ে চালু করা হবে।

‎কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর এবং কলেজের নিজস্ব সাইকোলজিস্টদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ কাউন্সেলিং টিম কাজ করছে। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন থাকলেও এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের এই প্রক্রায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

‎এদিকে, কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী জানান, যারা এখনো ট্রমার মধ্যে আছে, তারা চাইলে অন্য কোনো শাখা বা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবে।

‎দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না জানিয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তারাই সিদ্ধান্ত নেবে ভবনের ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে।

‎প্রসঙ্গত, গত ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

মন্তব্য (০)





image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

image

১৩০০ নম্বরের মধ্যে ১২৬২ পেয়ে কক্সবাজারে প্রথম মুনতাকা

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা...

  • company_logo