• অর্থনীতি

জুলাই গণ অভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

  • অর্থনীতি

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এপথে  দু'দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট)  সকাল ৯ টা থেকে বন্ধ হয়ে পড়ে আমদানি-রফতানি। 

 

এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাঁচামাল ও পঁচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে।

 

বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে বানিজ্যিক কার্যক্রম শুরু হবে।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo