• লিড নিউজ
  • জাতীয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি চলছে: ইসি সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করছে ইসি। নির্বাচনের তফশিল ঘোষণার দিনক্ষণ একান্তই কমিশনের সিদ্ধান্তে হবে ও সিদ্ধান্ত নেওয়া মাত্রই তা জানানো হবে।

‎সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের সব কার্যক্রম চলছে। প্রধান উপদেষ্টা যে টাইমলাইন দিয়েছেন, সেই অনুযায়ী প্রস্তুতি এগোচ্ছে।’

‎ইসি সচিব জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাদ পড়া প্রায় সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া তালিকা ১০ আগস্ট  প্রকাশ করা হবে ও মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আইনে ভোটের এক মাস আগে সম্পূরক তালিকাও প্রকাশ করা হবে।

‎রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে সচিব বলেন, ১৪৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল ঘাটতি পূরণের জন্য কাগজ জমা দিয়েছে, ছয়টি দল সময় চেয়েছে ও ৫৯টি দল কোনো জবাব দেয়নি। বিষয়গুলো কমিশনে পাঠানো হবে।

‎রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট প্রসঙ্গে ইসি সচিব জানান, ৫১টি নিবন্ধিত দলের মধ্যে ৩০টি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে, ১৫টি দল সময় চেয়েছে ও পাঁচটি দল রিপোর্ট জমা দেয়নি। এ বিষয়েও কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সীমানা নির্ধারণ বিষয়ে ইসি সচিব বলেন, ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি গ্রহণের পর শুনানি শেষে আগস্টের মধ্যেই চূড়ান্ত করা হবে।

‎পর্যবেক্ষক সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে সচিব জানান, ১০ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাত সদস্যের একটি প্রি-ইলেকশন অবজারভার দল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে। তাদের মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয়।

‎আইন-বিধি সংস্কার প্রসঙ্গে সচিব জানান, সীমানা আইন সংশোধন, ভোটার তালিকা সংশোধন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক নীতিমালা ও গণমাধ্যম নীতিমালা জারি করা হয়েছে। আচরণবিধিতে এআই অপব্যবহার রোধের বিষয় যুক্ত করার প্রক্রিয়াও চলছে।

‎ইসি সচিব জানান, নির্বাচনী ম্যানুয়াল দ্রুত সম্পন্ন করা হবে, ভোটগ্রহণ কর্মকর্তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী সামগ্রী ক্রয় সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে প্রায় ৪৮ কোটি টাকার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo