ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকারি সাত কলেজকে চারটি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, সাত কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস ও হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস এই চারটি ভাগে বিভক্ত করা হবে।
স্কুল অব সাইন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ, সরকারি তিতুমীর কলেজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের আওতায় কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থাকবে বলে জানান মজিবুর রহমান।
একজন প্রক্টরসহ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছিল এই সাত কলেজের শিক্ষার্থীরা।
পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

মন্তব্য (০)