ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। সোমবার (৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই উদ্দেশ্য এক বছর পরও আমরা অর্জন করতে পারলাম না। তবে এই রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু আমরা মানব না।
তিনি আরও বলেন, যে সংবিধান নিজের নাগরিককে গুম-খুনের অধিকার দেয়, সেই সংবিধান আমাদের দরকার নেই। যে পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না। এ সময় প্রশ্ন রেখে এনসিপির এই জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব বলেন, পুলিশ সংস্কারের অগ্রগতি কতদূর?
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)