• জাতীয়

‎৫ আগস্ট সরকারি ছুটি: বন্ধ থাকবে ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকার আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি। চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে।
‎
‎মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎
‎বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠানঃ
‎
‎ব্যাংকিং কার্যক্রম: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, ৫ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং ও অন্যান্য ব্যাংকিং সেবা সেদিন পাওয়া যাবে না। তবে গ্রাহকরা এটিএম, অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মতো ডিজিটাল সেবাগুলো ব্যবহার করতে পারবেন।
‎
‎আর্থিক প্রতিষ্ঠান: সব ধরনের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, যেমন—লিজিং কোম্পানি, কনজুমার ফাইন্যান্স এবং মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোও সেদিন বন্ধ থাকবে।
‎
‎শেয়ারবাজার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (BSEC) ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)-এ সেদিন কোনো শেয়ার কেনাবেচা বা লেনদেন হবে না।
‎
‎অন্যান্য দপ্তর: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেদিন বন্ধ থাকবে। কিছু বেসরকারি প্রতিষ্ঠানও নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo