• রাজনীতি

বাংলাদেশের ইয়াজিদ ফ্যাসিস্ট হাসিনা, বাংলার মাটিতে তার বিচার করতে হবে : সামান্তা শারমিন

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে। এই দেশে এনে তার বিচার করা হবে।
‎
‎রোববার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে সামান্তা শারমিন এ মন্তব্য করেন।
‎
‎সামান্তা শারমিন বলেন, আমাদের এই গণঅভ্যুত্থান তৈরি হয়েছিল শিক্ষাব্যবস্থা ও চাকরির বিষয়ে। শেখ হাসিনা এই দেশের শিক্ষাব্যবস্থা ও চাকরির ব্যবস্থাকে ধ্বংস করেছে।
‎
‎‘আমরা আপনাদের নিয়ে আজ যুদ্ধের ডাক দিয়ে বলতে চাই— বাংলাদেশ শিক্ষা হবে সর্বজনীন। শিক্ষা হবে প্রতিটি মানুষের। সবার জন্য এই শিক্ষাকে আমরা সর্বজনীন করবো’, যোগ করেন সামান্তা শারমিন।
‎
‎দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন, এই দেশের রাজনীতি কোনো পরিবারের কাছে আটকে থাকবে না। অনেকে তরুণদের হেও করছে, ছোট্ট করা হচ্ছে। কেউ কেউ বলছে— তরুণরা কিছু করতে পারবে না। আমরা করে দেখাবো।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo