ফাইল ছবি
নিউজ ডেস্ক : যে কোনো নীতি প্রণয়নের সময় বেসরকারি খাতকে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত 'কাস্টমস ও ভ্যাট-সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। গতকাল বিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, কাস্টমস ও ভ্যাট বিষয়ে জানার স্বল্পতা রয়েছে। সে জন্য প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। কর্মশালার মাধ্যমে কাস্টমস ও ভ্যাট সম্পর্কে ব্যবসায়ীরা সঠিক ধারণা পাবেন। কর্মশালায় কাষ্টমস ও ভ্যাট-সংশ্লিষ্ট আইন ও বিধির বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন এনবিআরের প্রথম সচিব (কাস্টমস) তারেক হাসান ও দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী।
নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...
নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...
নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...
নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

মন্তব্য (০)