• শিক্ষা

‎৩ আগস্ট খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ

  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ‘সীমিত পরিসরে’ খুলেছে আগামীকাল রোববার (৩ আগস্ট)। আজ শনিবার রাতে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎শাহ বুলবুল জানান, কলেজ ক্যাম্পসে রোববার হতাহতদের স্মরণে সভা এবং সীমিত পরিসরে ক্লাস হবে। জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলে দেওয়া হচ্ছে। এরপর পর্যায়ক্রমে অন্য শ্রেণির শিক্ষার্থীদের জন্যও একাডেমিক কার্যক্রম চালু হবে।
‎
‎শাহ বুলবুল আরও বলেন, প্রথম দিনেই সরাসরি ক্লাস-পরীক্ষা শুরু হবে না। শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত হবে। সবার সঙ্গে কুশল বিনিময় হবে। আহামরি লেখাপড়া হবে না, তবে লেখাপড়ার সূচনাটা হবে।
‎
‎গত ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, এ ঘটনায় মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। শতাধিক আহতের মধ্যে এখনও ৪১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আছে এ দুর্ঘটনায় ২২ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo