ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এসএসসি ও সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার (২ আগষ্ট) বিকেলে উলিপুর স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ২০২৫ সালের জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি সমমান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আবু সাঈদ জনী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক এম আলমগীর কবির, ধরনিবাড়ি লতিফ রাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহের, বালার চর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বের রাশেদিন প্রমুখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, উলিপুর এম,এস স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী আবরার হামিম রাহিন, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থী উৎসব সরকার। উল্লেখ্য, উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৫ জন কৃত শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...
নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...
নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...
বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

মন্তব্য (০)