• রাজনীতি

ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ‌ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনও হয়নি: নাহিদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ‌ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনও হয়নি। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশ যে লড়াই, সেটি আমাদেরকে এখনও চালিয়ে যেতে হচ্ছে।’

‎শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে শহীদ মিনারে জনসমাবেশের প্রস্তুতি জানাতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইলসাম।

‎এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জানি, জুলাই গণঅভ্যুত্থানে ৩ আগস্ট শহীদ মিনার থেকে সরকার পতনের এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একদফা দাবি ঘোষিত হয়েছিল। যে এক দফার মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে এসেছিলাম। আমরা আমাদের পদযাত্রার মাধ্যমেও স্পষ্ট করেছি—জাতীয় নাগরিক পার্টি বিভিন্ন সময়ে, আমরা বিভিন্ন বক্তব্যে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ‌ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনও হয়নি।’

‎নাহিদ ইসলাম বলেন, ‘নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি, আমাদের যে রাষ্ট্রভাবনার উপকল্প, আমরা সেটি আগামীকাল ৩ আগস্ট শহীদ মিনারে প্রকাশ করব।’

‎এনসিপির এই আহ্বায়ক বলেন, ‘জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে আগামীকাল শহীদ মিনারে এবং আমাদের নতুন বাংলাদেশের ইশতিহার পাঠ করা হবে। যেখানে জাতীয় নাগরীক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি ঘোষণা করব। (আগামীকাল) বিকেল ৪টায় শহীদ মিনারে এ জনসমাবেশ হবে।’

‎নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের জুলাই পদযাত্রায় সব জায়গায় বলেছি, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার (বাস্তবায়ন) আমরা পাইনি এই এক বছরে। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে আমরা সেটার আংশিক পাব হয়ত। কিন্তু দেশের অর্থনীতি, কর্মসংস্থানসহ কোনো কিছুর পরিবর্তন হয়নি। এসব আকাঙ্ক্ষা পূরণ হয়নি।’

‎জুলাই সনদ নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সরকার যদি (জুলাই সনদ) ঘোষণা না দিতে পারে, যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমরাই উদ্যোগ নিতাম। যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে এবং ঘোষণা দিচ্ছে, তাহলে আমরা সেটার অপেক্ষায় থাকব।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo