• জাতীয়

জুলাই অভ্যুত্থান করেছে জনগণ, কোনো মাস্টারমাইন্ড ছিল না: ফরহাদ মজহার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, জুলাই অভ্যুত্থান করেছে জনগণ। এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল না। কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না। এটা দোষের কিছু নয়, পৃথিবীতে গণঅভ্যুত্থান এভাবেই ঘটে।
‎
‎শুক্রবার (১ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাববৈঠকী আয়েজিত জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও ভাবগানের আসরে এ সব কথা বলেন তিনি।
‎
‎ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানে মানুষের অকাতরে জীবন দেয়ার কারণ হলো আমাদেরকে নতুন করে রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্রকে ভাঙতে হবে, নতুন করে গড়তে হবে; যাতে আমরা দ্রুত আমাদের অর্থনৈতিক বিকাশ এবং আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি।
‎
‎তিনি বলেন, তরুণরা তাদের রাজনৈতিক দল গঠন করেছে, তারা লড়াই করছে। অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে, অনেক ক্ষেত্রে তারা কৌশলগত ভুল করছে। আবার তারা শিখছে। ফলে তাদের পেছনে আমাদের থাকতে হবে। তাদেরকে সমর্থন দিতে হবে।
‎
‎তিনি আরও বলেন, নির্বাচন আমাদের সবকিছু সমাধান করতে পারবে না। জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বীর তরুণদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে- নির্বাচন হতে পারে। কিন্তু আপনারা নির্বাচনবাদী হবেন না- যে নির্বাচন করলে দেশের সমস্যা সমাধান হয়। না এটা হবে না, আমাদের কাজ অনেক বড়। বিভিন্ন ক্ষেত্রগুলোকে আবার নতুন করে গঠন করা।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo