• শিক্ষা

পবিপ্রবি উপাচার্যকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিবৃতি

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের অশালীন ফেসবুক পোস্টের জেরে তাকে রুচিহীন, নৈতিকতাহীন ও ভারসাম্যহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।
‎
‎গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে নিয়ে দেওয়া একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদে এই বিবৃতি দেওয়া হয়।
‎
‎জানা যায়, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ওই দিন উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, “কম্বাইন্ড ডিগ্রি হওয়া এখন সময়ের দাবি, তোমাদের দাবি যৌক্তিক।”
‎
‎পবিপ্রবি সাংবাদিক সমিতির ফেসবুক পেজে এ বক্তব্য একটি ফটোকার্ডের মাধ্যমে প্রকাশিত হলে অধ্যাপক আজাদ সেটি শেয়ার করে পবিপ্রবি উপাচার্যকে নিয়ে কটূক্তি ও বিরূপ মন্তব্য করেন। পরে তীব্র সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে ফেলতে বাধ্য হন।
‎
‎এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, “অধ্যাপক আবুল কালাম আজাদ একজন শিক্ষক হয়ে এ ধরনের ভাষা ব্যবহার করে শিক্ষকতা ও নৈতিকতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার স্বার্থান্বেষী ও অশালীন মন্তব্য তাঁকে সবার কাছে হাস্যকর অবস্থানে নিয়ে গেছে। মানুষ গড়ার কারিগর একজন শিক্ষকের ভাষার এই শোচনীয় অবস্থা কাম্য নয়।”
‎
‎অধ্যাপক আজাদকে ভারসাম্যহীন আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “আমরা চাই শিক্ষক সমাজ হোক চিন্তার উচ্চতর জায়গা থেকে পরিচালিত—যেখানে যুক্তি, শালীনতা ও সম্মান বজায় থাকবে। কিন্তু অধ্যাপক আজাদের এই মন্তব্য তাঁর ব্যক্তিগত রুচির দুর্ভিক্ষের প্রমাণ দেয়। একজন শিক্ষকের মুখের ভাষা যদি তাকে ভারসাম্যহীনদের কাতারে ফেলায়, তাহলে ছাত্ররা তাঁর কাছ থেকে কী শিখবে?”
‎
‎পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফি বলেন, “একজন শিক্ষক হয়ে অধ্যাপক আবুল কালাম কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা আমাদের বোধগম্য নয়। তার শব্দচয়ন ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ ও অযাচিত। তাঁকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”
‎
‎এ বিষয়ে অধ্যাপক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “একজন উপাচার্যকে নিয়ে এ ধরনের পোস্ট দেওয়া আমার ভুল হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরে কিছুক্ষণ পর পোস্টটি ডিলিট করে ফেলি। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি।”

মন্তব্য (০)





image

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীলতা বিকাশে পাবনা আইডিয়...

১

পাবনা প্রতিনিধি : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, স...

image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

২

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

৩

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৪

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৫

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

  • company_logo