ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র এক বিস্ফোরণ, জুলাই প্রতিবাদের প্রবল উচ্চারণ। জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরণা। ২৪'র জুলাইয়ে আবারও আমাদের তরুণরা রক্তস্নাত এ পলল ভূমিতে মুক্তির বীজ বপণ করেছে। দীপ্ত কন্ঠে উচ্চারণ করেছে জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ মৃত্যুই সেখানে শেষ কথা নয়। ‘মাতৃভূমি অথবা মৃত্যু’- সময়ের সাহসী এ অঙ্গীকারকে ধারণ, পালন ও লালন করেই আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে।
শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্ট আরোপিত কালচারাল হেজিমনির ফ্রেম ভেঙে দিয়ে দেশজ সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে নিরন্তর এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ, নূরুল ইসলাম প্রমুখ।
নিউজ ডেস্ক : দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
নিউজ ডেস্ক : মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখা দিয়ে...
নিউজ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্যসেবা খাতে যে অব্যবস্থাপন...
নিউজ ডেস্ক : নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগী...
নিউজ ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন...

মন্তব্য (০)