• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে নিরাপত্তার কোন শঙ্কা নেই: ডিএমপি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগস্ট কেন্দ্রিক কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

‎শুক্রবার (১ আগস্ট) বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‎তালেবুর রহমান বলেন, গত ৮ জুলাই বসুন্ধরা এলাকায় কে বি কনভেনশন হলে ‘গোপন বৈঠকের’ নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। কনভেনশন হলটি শামীমা নাসরিন শম্পা নামে এক ব্যক্তি ভাড়া নেন। সে সময় তিনি বিদেশে লোক পাঠানোর কথা বলে একটা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছিলেন। যেখানে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ লোকজনকে নিয়ে যাওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই ভাটারা থানায় একটি মামলা করা হয়।

‎তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে এরইমধ্যে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি। ঘটনার সঙ্গে কারা জড়িত শিগগিরই উন্মোচন করা হবে।

‎আগামী ৮ আগস্টের বিষয়ে সামাজিক মাধ্যমে নানা ‘হুমকির’ আলোচনা প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আমরা সজাগ রয়েছি। আগস্টকেন্দ্রিক কোনো রকমের নিরাপত্তা শঙ্কা দেখছি না। আমরা সবসময় সতর্ক রয়েছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে।

‎তালেবুর রহমান বলেন, সম্প্রতি ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘বিনষ্ট’ করার জন্য কিছু লোক ‘বিভিন্ন অপচেষ্টা’ অব্যাহত রেখেছে। তারই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০টি মোবাইল, ৬টি মোটরসাইকেল, একটি প্রাইভেটকারসহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। 

‎উল্লেখ্য, গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে মেজর সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে আসছেন অতিথিরা

নিউজ ডেস্ক : দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

image

মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান, দায়িত্ব পেতে পারেন যে মন্ত...

নিউজ ডেস্ক : মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখা দিয়ে...

image

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব না: স্বাস...

নিউজ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরে স্বাস্থ্যসেবা খাতে যে অব্যবস্থাপন...

image

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান

নিউজ ডেস্ক : নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগী...

image

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

নিউজ ডেস্ক : তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও চারজন...

  • company_logo