• রাজনীতি

‎৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ৬ নির্দেশনা

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬টি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
‎
‎শুক্রবার (১ আগস্ট) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নির্দেশনায় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
‎
‎নির্দেশনাগুলো হলোঃ
‎
‎১. সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন করা যাবে না।
‎
‎২. কেন্দ্রীয়ভাবে নির্ধারিত স্থানে প্রতিটি ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে এবং সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত সে স্থান না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।ৎ
‎
‎৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট এবং বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের মধ্যবর্তী গলি হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক দিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।
‎
‎৪. সমাবেশের দিন কোনো ইউনিটের কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।
‎
‎৫. কোনো ব্যক্তি বা ইউনিট আলাদা শোডাউন বা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে পারবে না।
‎
‎৬. সমাবেশ শেষে নির্ধারিত স্থানের চারপাশ পরিষ্কার করে একে একে স্থান ত্যাগ করতে হবে।
‎
‎ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং একটি সুশৃঙ্খল ও সফল ছাত্র সমাবেশ আয়োজনের লক্ষ্যে এই নির্দেশনাগুলো পালন করা বাধ্যতামূলক। ছাত্রদল সূত্রে জানা গেছে, শাহবাগে অনুষ্ঠিতব্য এই সমাবেশে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo