• জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে কাল দৃশ্যমাধ্যম সমাজের দিনব্যাপী কর্মসূচি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আগামীকাল, ২ আগস্ট ২০২৫, বাংলাদেশ জাতীয় জাদুঘরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে দৃশ্যমাধ্যম সমাজ। 
‎
‎‘দৃশ্যমাধ্যম সমাজ সম্মিলন ২০২৫ : কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, এই সম্মিলনে থাকছে ফ্যাসিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শনী, আলোকচিত্র-পোস্টার-নাটক প্রদর্শনী, আলোচনা সভা, গান ও কবিতা।
‎
‎এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, একটি ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে দৃশ্যমাধ্যম সমাজ যাত্রা শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে। 
‎
‎‘জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে’ ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের রূপরেখা তুলে ধরতে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকবেন শহীদ পরিবারের সদস্যগণ, চিন্তক, শিক্ষক, চলচ্চিত্র কর্মী-কুশলীগণ, আলোকচিত্রী, থিয়েটার কর্মী, লেখক, সংগীত শিল্পী, অভিনয়শিল্পী, রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী এবং শিল্পমাধ্যমের নানা শাখার কর্মী এবং কুশলীগণ।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo