• রাজনীতি

ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে: পাটওয়ারী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  দক্ষিণপন্থা নামক ট্যাগ দিয়ে দেশে পুনরায় ইসলামপন্থিদের কোণঠাসা করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল। আমি বলতে চাই যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায় তবে আপনার সমস্যা কী।’

শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত একটি ‘জাতীয় সেমিনারে’ এসব কথা বলেন তিনি।

জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নাসীরুদ্দীন বলেন, দক্ষিণপন্থার জুজুর ভয় দেখিয়ে দেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না। অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন নাসিরউদ্দিন পাটওয়ারী।

দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিএরইউ) এনসিপির শ্রমিক উইংয়ের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি ঠিক না করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়। পাশাপাশি সংসদে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছে। গত কয়েক দশকে মালিক-শ্রমিকের মধ্যে দালাল এসেছে। অভ্যুত্থানের পর একটি দলের দুজন মহারথি বন্দর-ট্রাকস্ট্যান্ডে গড ফাদার হিসেবে ঘুরে বেড়াচ্ছে।

এ সময় এনসিপির শ্রমিক উইংয়ে নতুন করে ৯২ জন যোগ দিয়েছে বলেও জানান দলটির এই মুখ্য সমন্বয়ক।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo