• জাতীয়

নির্যাতিত ও জুলুমের শিকার পাঁচ সম্পাদককে সম্মাননা দিল জাতীয় প্রেস ক্লাব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্টসহ বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতিত ও জুলুমের শিকার ৫ সম্পাদককে সম্মাননা দিয়েছে জাতীয় প্রেস ক্লাব।
‎
‎বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়। সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।
‎
‎সম্মাননাপ্রাপ্ত সম্পাদকরা হলেন- ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ।
‎
‎এ সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। সভায় জুলাইয়ের ওপর কবিতা আবৃত্তি করেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
‎
‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ ও সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ২ জুলাই শহীদ পরিবারকেও সম্মাননা দেওয়া হয়। এর আগে জুলাই অভ্যুত্থানের ছবি প্রদর্শন করা হয়।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo