• লিড নিউজ
  • রাজনীতি

‎নারীদের রাজনীতি ও রাষ্ট্রের বাইরে রেখে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব নয়: তারেক রহমান

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ নারী শক্তিকে কাজে লাগাতে বিএনপি আগামীতে কর্মপরিকল্পনা তৈরি করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ চালু করেছিলেন। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির বাইরে রেখে কখনোই নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়।

‎বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক আলোচনায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

‎তারেক রহমান বলেন, নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না। সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে তাদের নিরাপত্তা, শিক্ষিত করে তোলা এবং তাদের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি কর্মপরিকল্পনা করছে। তিনি বলেন, বিএনপির নীতি মানবিক মূল্যবোধে উজ্জীবিত দক্ষ জনশক্তি তৈরি করা। নিরাপদ কর্মপরিবেশ এবং নতুন কর্মসংস্থান তৈরি করা। গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা অর্থনৈতিক স্বাবলম্বিতায় অনেক পিছিয়ে আছেন। নারীদের স্বাবলম্বী করার জন্য বিএনপি কিছু উদ্যোগ নিয়েছে।

‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পরিবারের কথা যদি চিন্তা করি, এর সংখ্যা দাঁড়ায় প্রায় চার কোটি। এর মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রথম পর্যায়ে ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ড সরবরাহ করব। বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পায়, তবে পরিবারের নারী প্রধানের নামে এই কার্ডটি ইস্যু করা হবে।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo