• রাজনীতি

কোনও দাবি থেকে সরে আসিনি, সব আদায় করে ছাড়বো: নাহিদ

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রংপুর থেকে শুরু হওয়া পদযাত্রা মাসব্যাপী সারা দেশ ঘুরে আজ বিপ্লবের নগরী নরসিংদীতে উপস্থিত হয়েছে। গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়নি। কোনও দাবি থেকে সরে আসিনি। আমরা সব দাবি আদায় করে ছাড়বো। 

‎বুধবার (৩০ জুলাই) বিকালে নরসিংদী পৌরসভা চত্বরে এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে, ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড় এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। নরসিংদী সরকারি কলেজ এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরের জনসভাস্থলে এসে পদযাত্রাটি শেষ হয়।

‎আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়জয়কার হবে বলে মন্তব্য করে জনসভায় নাহিদ ইসলাম আরও বলেন, ২৪-এর অভ্যুত্থানে নরসিংদীবাসীর অবদান ছিল বৃহৎ। নরসিংদীর শহীদ তাহমিদসহ সব শহীদকে আজ আমরা স্মরণ করছি। আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে নরসিংদীবাসী আসলেই আমরা আমাদের দাবি আদায় করতে পারবো।

‎এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথ সমাবেশে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহব্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo