ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। দীর্ঘ ৩৭ বছর আগে এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের সাঁতারু মোশাররফ হোসেন। এরপর প্রায় চার দশকে কোনো বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পথ মাড়াননি। মঙ্গলবার (২৯ জুলাই) ১২ ঘণ্টা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা। এর আগে, যুক্তরাজ্যে পৌঁছে কমপক্ষে দশদিন অনুশীলন করেন এ দুই সাঁতারু।
বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এককভাবে এই চ্যানেল পাড়ি দেন। এরপর আবদুল মালেক ও মোশাররফ হোসেন তা করেন। সর্বশেষ ১৯৮৭ সালে মুন্সিগঞ্জের সাঁতারু মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
৩৭ বছর পর আবারও বাংলাদেশের পতাকা উড়ল এই বিশ্ববিখ্যাত জলপথে। নতুন করে ইতিহাসে যোগ হলেন সাগর ও হিমেল। ইংলিশ চ্যানেল দৈর্ঘ্যে ৩৫০ মাইল (৫৬০কি.মি.)।
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...
নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...
নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...
নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

মন্তব্য (০)