• লিড নিউজ
  • জাতীয়

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় দাস চাকরি থেকে বরখাস্ত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (পরে পাট মন্ত্রণালয়ে যোগদানকৃত) ধনঞ্জয় কুমার দাসকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত আদেশে এ কথা জানানো হয়।

জনপ্রশাসন সচিব বলেন, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে গত ৩১ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়। তিনি সেখানে যোগদানের পর আবারও তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। কিন্তু তিনি জনপ্রশাসনে আর যোগ দেননি। তিনি গত ৩ সেপ্টেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর অনুপস্থিতি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮-এর ২(চ) অনুসারে ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত অপরাধ।

সরকারি আদেশ অমান্য করে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকায় ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তেজগাঁও থানায় ফৌজদারি মামলা হয়েছে। তাঁকে এ বিষয়ে নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব না দেওয়ায় সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo