ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) ‘জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জুলাই আন্দোলন ঘিরে আওয়ামী লীগ সংঘটিত। মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে কোনো নির্বাচন হতে পারে না। তিনি আরও বলেন, শহীদ পরিবারের দাবি— বিচার না দেখে আমরা কোনো নির্বাচন চাই না।
ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের বিচার চাই, কিন্তু যেন বিচারের নামে ওদের ওপর অন্যায় না হয়। ওদের প্রাপ্য বিচার বুঝিয়ে দেয়া হোক। জামায়াত আমির এ সময় প্রস্তাব দেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারকে উদ্যোগ নিলে জামায়াত সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)