• লিড নিউজ
  • জাতীয়

গণহত্যায় জড়িত শীর্ষদের বিচার ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে: চিফ প্রসিকিউটর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
‎
‎মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট ও গণহত্যার বিচার এক বিষয় নয়। তাই এই বিচার সময় নিয়ে, পুঙ্খানুপুঙ্খভাবে করা হচ্ছে। ভবিষ্যতে যাতে কোনো সরকার বা আন্তর্জাতিক মহল এ বিচার নিয়ে প্রশ্ন তুলতে না পারে—সেই বিষয়টি মাথায় রেখেই বিচার কাজ পরিচালিত হচ্ছে।
‎
‎আগামী ৩ আগস্ট প্রথম সাক্ষী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন তাজুল ইসলাম। তিনি বলেন, যে গুলি করেছে সে আসামি না বরং যে গণভবনে বসে নির্দেশ দিয়েছে সে প্রকৃত আসামি।
‎
‎চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থায় যারা কাজ করেন, তারা পুলিশ বাহিনী থেকে আসলেও স্বৈরাচারের দোসর না। তারা বিগত সরকারের আমলে বিভিন্ন ভাবে বঞ্চিত ছিলেন। সেখানে থেকে বেছে বেছে আমাদের তদন্ত সংস্থায় আনতে হয়েছে।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মানুষের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান নিয়ে ‘ট্রায়াল অব জুলাই কার্নেজ’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo