• লাইফস্টাইল

মাছের মাথা খাওয়া কি উপকারী?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দিনে অন্তত একবেলা হলেও বাঙালিদের পাতে মাছ থাকা চাই। তবে বাঙালিরা যে শুধু মাছ খেতে ভালোবাসেন, তা নয়। কেউ কেউ মাছের মাথাও খেতে পছন্দ করেন। মাছের মাথা কি শরীরের জন্য আসলেই উপকারী?

মাছের মাথা খাওয়ার উপকারিতা-

১. মাছের মাথায় কমবেশি প্রায় সব রকম পুষ্টিগুণই মেলে।

২. মাছের মাথায় থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্কিষ্কের কোষ ভালো রাখতে সাহায্য করে।

৩. মাছের মাথায় থাকা ভিটামিন এ চোখের যত্ন নিতে বেশ কার্যকর। মাছের মাথা খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। শুধু তাই নয়, বয়স বাড়তে শুরু করলেও হঠাৎ করে চোখের সমস্যা হয় না।

৪. মাছের মাথায় থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। সেই সঙ্গে মাছের মাথা খেলে হার্টের রোগও দূর হয়।

৫. মাছের মাথায় থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ হাড় মজবুত করে।

৫. ত্বকের জন্যও বেশ উপকারী মাছের মাথা। এতে থাকা ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে।

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo