প্রতীকী ছবি
নিউজ ডেস্ক : আগামী ১ আগস্ট উত্তরাঞ্চলের তিনটি জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রকল্প কাজের প্রয়োজনে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে সম্পূর্ণ শাটডাউন দেওয়ার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হবে।
রবিবার (২৭ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলবে। এ সময় দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২-এর আংশিক এলাকা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
পিজিসিবি জানিয়েছে, নির্ধারিত কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...
নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...
নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...
নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

মন্তব্য (০)