• লিড নিউজ
  • জাতীয়

সন্ত্রাসী ও সন্ত্রাসবাদে সরকারের ‘জিরো টলারেন্স’: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি এ কথা জানান। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন।

‎শফিকুল আলম বলেন, আজ (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের সংলাপগুলো নিয়ে কথা হয়েছে।

‎‘ড. ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। উনি বলেন, টেরোরিস্টদের ব্যাপারে এ সরকারের জিরো টলারেন্স। উনি এটি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন’- বলেন প্রেস সচিব।

‎তিনি আরও বলেন, আমাদের একটি প্রতিনিধিদল আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। ট্যারিফের আলোচনা শুরু হওয়ার কথা। আমরা আশা করছি, সেটি ভালোভাবে সম্পন্ন হবে। প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের একটি গ্রুপও যাচ্ছে। যদিও তারা আলোচনায় থাকবেন না।

মন্তব্য (০)





image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না...

নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি...

image

সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে: ডাক ও টেলিযো...

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...

image

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফ...

image

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের...

  • company_logo