• অর্থনীতি

করদাতাদের আস্থা অর্জনে জবাবদিহি নিশ্চিত করতে হবে: এনবিআর চেয়ারম্যান

  • অর্থনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, শুধু জাতীয় রাজস্ব বোর্ডকে ভাগ করলেই সমস্যা সমাধান হবে না। এর জন্য পদ্ধতিগত কাঠামো ভাগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাহলেই করদাতাদের আস্থা অর্জন সম্ভব হবে।
‎
‎শনিবার (২৬ জুলাই) এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।
‎
‎এনবিআর চেয়ারম্যান বলেন, কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশে সত্যিকারে কর শিক্ষা বলে কিছু নেই। এটিকে পাঠ্য বইয়ে যুক্ত করতে এনবিআর কাজ করছে। যদিও এ চেষ্টা খুব একটা এগুতে পারেনি।
‎
‎তিনি আরও বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ালে এর নিরসন ঘটবে। পাশাপাশি কর ব্যবস্থাকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকও যুক্ত করতে হবে।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo