• লিড নিউজ
  • রাজনীতি

শহীদ পরিবারের সদসস্যরা ভিক্ষা নয়, সম্মানের সাথে বাঁচতে চান: জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শহীদ পরিবারের সদস্যরা কারও কাছে ভিক্ষা চান না। তারা সম্মানের সাথে বাঁচতে চান।বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ৩৬ জুলাই বিপ্লবের বীর শহীদদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় জামায়াতের আমির এ কথা বলেন। 

স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি ও ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ।

শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়া কোটা নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটার নাম কোটা নয়। কোটা হচ্ছে যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যেটা ঝুলায়ে দেওয়া হয়, ওইটার নাম কোটা। এটি তারা আমাদের কাছে চাননি। আমাদের কর্তব্য, তাদের হাতে এটি তুলে দিতে হবে। শহীদ হওয়া ব্যক্তিদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তবু জাতির জন্য জীবন দিতে তারা দ্বিধাবোধ করেননি। এখন তাদের পরিবারের দায়িত্ব দেশবাসীকে বিশেষ করে সরকারকে নিতে হবে। 

শফিকুর রহমান বলেন, শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদের দাবি জানিয়েছেন। এটা তো শুধু তাদের নয়, দেশের ১৮ কোটি জনগণের মুক্তির সনদ। এই সনদ করার দায়িত্ব দেশের রাজনৈতিক দলগুলোর উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হচ্ছে। অথচ অগ্রাধিকার পড়ে আছে পেছনে।

রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, জুলাইয়ে শহীদেরা জীবন না দিলে, তাদের থাকতে হতো কেরানীগঞ্জ বা কাশিমপুর কারাগারে। তাই সবকিছু বন্ধ রেখে আগে জুলাই সনদ করতে হবে।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo