• জাতীয়

শোকার্ত জুলাই এ টিডিএসে স্বেচ্ছায় রক্তদান প্রোগ্রাম

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে এবং সম্প্রতি উত্তরায় মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় সেবার মানসিকতা থেকে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস), ঢাকা, বাংলাদেশ পুলিশ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।

এতে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের সাথে সমন্বয়পূর্বক মোট ৬৭ (সাতষট্টি) জন রক্তদান করেন। রক্তদাতারা টিডিএসে চলমান ১) ৩৩ তম নবায়ন সার্টিফিকেট কোর্স, ২) ৩৬৩ তম বেসিক ভেহিকেল ম্যানেজমেন্ট কোর্স, ৩) ১৫ তম বেসিক ট্রাফিক সার্টিফিকেট কোর্স, এবং ৪) ৫ম সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক এক্সিডেন্ট প্রশিক্ষণার্থী।

সংগৃহীত রক্ত অত্যন্ত দ্রুততার সাথে আহত মাইলস্টোন ভিকটিমদের চিকিৎসায় প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে। সেবার মানসিকতা এবং মানবিকতায় নব উদ্যমে বলীয়ান হয়ে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে দীপ্ত পদক্ষেপে। এ চেতনায় উজ্জীবিত হয়েই আজকের এই মহান আয়োজন।  

এছাড়াও, আগামী ২৪ জুলাই ২০২৫ খ্রিঃ রোজ বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনের আয়োজন করতে যাচ্ছে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস), ঢাকা, বাংলাদেশ পুলিশ।

এই প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন অতিরিক্ত ডিআইজি ট্রেনিং মোহাম্মদ আব্দুল হালিম। অতিরিক্ত ডিআইজি বলেন গতকালের মর্মান্তিক দুর্ঘটনার ফলে আমরা ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল এর পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রচেষ্টা এই প্রোগ্রাম। বাংলা দেশ পুলিশ সব সময় ছাত্র-জনতার পাশে।

মন্তব্য (০)





image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না...

নিউজ ডেস্ক : সত্য, চিন্তা এবং জনগণের রাজনৈতিক স্পৃহাকে শক্তি...

image

সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে: ডাক ও টেলিযো...

নিউজ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...

image

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফ...

image

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের...

  • company_logo