ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আবারও যান্ত্রিক ত্রুটিতে আটকে গেছে মেট্রোরেল চলাচল। এবার রাজধানীর উত্তরা থেকে ছেড়ে আসা মেট্রোরেলের একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে ফার্মগেট স্টেশনে এসে আটকে যায়।
আজ সোমবার (২১ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। যদিও পাঁচ মিনিট পর ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। এসময় যাত্রীরা জানান, বিজয় সরণির মোড় পার হওয়ার পর ট্রেনটির অধিকাংশ আলো নিভে যায় এবং এসি বন্ধ হয়ে পড়ে। এই অবস্থায় ট্রেন ফার্মগেট পর্যন্ত আসে। পরে অনেক যাত্রী নেমে পড়েন। এর মধ্যে চলাচল স্বাভাবিক হয়ে যায়।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আহসানউল্লাহ শরিফী জানান, ফার্মগেট স্টেশনে মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ থাকলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরেই ট্রেন আবার চালু হয় বলেও।
নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...
নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...
নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...
নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

মন্তব্য (০)