ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, এই বিষয়টি দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি।
সমতা ও ন্যায্যতার ভিত্তিতে জামায়াত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জানিয়ে তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ে চায়না কর্নার গড়ে তোলার কথা জানিয়েছে দেশটির সরকার।
Copied from: https://rtvonline.com/
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)