• লিড নিউজ
  • রাজনীতি

চীন সফর শেষ দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াত আমির

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চীন সফর শেষ দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে জামায়াত আমিরের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সফর শেষে দেশে ফেরেন। 

এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ঢাকাস্থ চীনা দূতাবাসের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি টিম জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। 

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফ করেন।

জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, চীন সরকারের আমন্ত্রণে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১১ জুলাই চীন সফরে গিয়েছিলেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo