• লিড নিউজ
  • জাতীয়

দাম বাড়লো উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের জ্বালানি—জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (১৪ জুলাই) সংস্থাটির সচিব মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৯৮ টাকা ২ পয়সা। বর্তমানে এ রুটে প্রতি লিটার জেট ফুয়েল বিক্রি হচ্ছে ৯৩ টাকা ৫৭ পয়সায়। অন্যদিকে, আন্তর্জাতিক রুটে জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে ৬৪ সেন্ট, যা আগে ছিল ৬০ সেন্ট।

ঘোষণা অনুযায়ী, নতুন এই জ্বালানির মূল্য সোমবার দিবাগত রাত থেকে কার্যকর হয়েছে।

এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ভাড়া কিছুটা বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে, চলতি বছরের ১৩ মে সর্বশেষ জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মূল্য ঊর্ধ্বমুখী থাকার পর ওই সময় দাম কমিয়েছিল সরকার। তখন অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১১১ টাকা এবং আন্তর্জাতিক রুটে ৭৫ সেন্ট।

বিমান পরিচালন ব্যয়ের একটি বড় অংশ—প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ—নির্ভর করে জ্বালানির খরচের ওপর। ফলে, জ্বালানির দামের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে টিকিটের ভাড়ায়।

বাংলাদেশে দেশি ও বিদেশি উড়োজাহাজ সংস্থাগুলোকে জেট ফুয়েল সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি।

মন্তব্য (০)





image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

১

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

২

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৩

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

image

ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার...

৪

নিজস্ব প্রতিবেদক : রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং ...

image

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থ...

৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা...

  • company_logo