• রাজনীতি

গত ১১ মাসে মিটফোর্ডের মতো ১১ হাজার মতো ঘটনা ঘটেছে : নুরুল হক নুর

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে নির্মমভাবে খুনের মতো সারাদেশে গত ১১ মাসে ১১ হাজার ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই বিপ্লব গণসমাবেশে’ তিনি এসব কথা বলেন। গণসমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘মিটফোর্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পাঁচ আগস্টের পরে গত ১১ মাসে সারাদেশে এরকম অন্তঃত ১১ হাজার ঘটনা ঘটেছে। মিটফোর্ডের ঘটনা নির্মম ছিল, মর্মান্তিক ছিল, পত্রপত্রিকা-মিডিয়ায় এসেছে, এজন্য সারাদেশের মানুষের নজরে এসেছে, মানুষ প্রতিবাদ করছে, যার কারণে আলোচনায় এসেছে। কিন্তু জেলা-উপজেলায়, গ্রামে-গঞ্জে এরকম আরও যেসব ঘটনা ঘটছে, সেগুলো এভাবে মিডিয়ায় আসছে না।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের কর্মী বন্ধুদের বলতে চাই, আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদা ও নিরাপত্তা থাকবে। সেজন্য আপনাদের দায়িত্বশীল ভূমিকা লাগবে। কিন্তু আপনারা যদি আবারও শেখ হাসিনার মতো দলদাসের ভূমিকায় থাকেন, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম হবে।’

তিনি আরও বলেন, ‘পাঁচ আগস্টের পর বিএনপি নিজ দলের কর্মীসহ সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। ক্ষমতায় আসার আগেই তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যদি বিএনপি তাদের এ ধরনের আচরণ বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে, যা আওয়ামী লীগের শাসনকালকেও ছাপিয়ে যেতে পারে।’

কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই বিপ্লব কোনো হঠাৎ ঘটনা নয়। এটি কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা একটি গণজাগরণ। এর মাধ্যমেই দেশের মানুষ শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে।’

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo