• জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের ছুটি, যা বললেন প্রেস সচিব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ADVERTISEMENT

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নিউজ ডেস্কঃ শফিকুল আলম লিখেছেন, প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলমান থাকায় সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা এটিকে জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করছি।

তিনি আরও লিখেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যা তার পদ থেকে অপসারণ করবে, সুযোগ-সুবিধা প্রত্যাহার করবে এবং এই মর্যাদাপূর্ণ ভূমিকার অখণ্ডতা এবং সামগ্রিকভাবে জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করবে।

সবশেষে তিনি লিখেছেন, স্বচ্ছতা, সততা এবং ন্যায়বিচার দেখে বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী খুশি।

 

মন্তব্য (০)





image

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার...

১

‎নিউজ ডেস্কঃ স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান...

image

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে...

২

‎নিউজ ডেস্কঃ বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর...

image

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: ...

৩

নিজস্ব প্রতিবেদক : চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপ...

image

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরু...

৪

নিজস্ব প্রতিবেদক : মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ ও অভিযা...

image

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: প্রতিম...

৫

নিজস্ব প্রতিবেদক : পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ...

  • company_logo